শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

বিশ্বকাপে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৬৫ মোট ভিউ

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের আর ৭০ দিনও বাকি নেই। টুর্নামেন্টের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দলগুলো। বিভিন্ন দেশ খেলছে প্রীতি ম্যাচ। সম্প্রতি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এই দুই ম্যাচে জায়গা হয়নি দেশটির তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। এদিকে স্প্যানিশ গণমাধ্যম মার্কার খবর, আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত দলেও তার জায়গা হচ্ছেন না। তাকে ছাড়াই নাকি দল চূড়ান্ত করে ফেলেছেন দেশটির কোচ কার্লো আনচেলত্তি। 

ইএসপিএনের বরাত দিয়ে মার্কার ওই প্রতিবেদনে বলা হয়েছে, আনচেলত্তি নাকি এরই মধ্যে ২৬ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করে ফেলেছেন। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরির কারণে নেইমারকে না নেয়ার সিদ্ধান্ত নিয়ে আগেই বিতর্কে জড়িয়েছিলেন আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন, দলে ফিরতে হলে নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে। তবে নেইমারের ইনজুরি সমস্যা এখনো কাটেনি।

জানা গেছে, ২৬ সদস্যের স্কোয়াডে ২৪ জনের জায়গা প্রায় নিশ্চিত। তবে ৩৪ বছর বয়সী নেইমার সেই তালিকায় নেই। বরং আনচেলত্তি সাম্প্রতিক সময়ের স্কোয়াড ধরে রেখে দল গড়তে চান। এক্ষেত্রে বাকি দুইটি জায়গার জন্য লড়াই করছেন লুকাস পাকেতা, এনদ্রিক ও ইগর থিয়াগো।

আনচেলত্তির লক্ষ্য, তরুণদের নিয়ে নতুনভাবে ব্রাজিল দলকে গড়ে তোলা। যেখানে একক তারকার ওপর নির্ভর না করে দলগত পারফরম্যান্সে জোর দেয়া হবে।

 

আরো পড়ুন: দোকান-শপিং মল সন্ধ্যায় বন্ধ রাখার সিদ্ধান্ত, আওতামুক্ত থাকবে যেসব

 

 

নেইমারের বাদ পড়ার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে তার ইনজুরি ও ম্যাচ ফিটনেসের অভাব। ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোট পাওয়ার পর থেকে তিনি আর জাতীয় দলের হয়ে খেলেননি।

২০২৫ সালের জানুয়ারিতে সান্তোসে ফিরে আসার পরও নেইমার মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন। যদিও নেইমারের সম্ভাব্য বাদ পড়া নিয়ে ইতোমধ্যেই বিস্ময় প্রকাশ করেছেন অনেক তারকা ও বিশ্লেষক। তাদের মধ্যে রয়েছেন জোসে মরিনহো, রোমারিও, রোনালদো নাজারিও এবং কাফু। এমনকি বর্তমান তারকা রদ্রিগো গোয়েস ও ভিনিসিয়ুস জুনিয়রও নেইমারকে দলে রাখার পক্ষে মত দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি।

শেয়ার করুন

2 thoughts on "বিশ্বকাপে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আনচেলত্তির"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital